পীর প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ আছে

হ্যাঁ পীর ধরতে হবে

তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই ।
কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে
বাংলা ভাষায় প্রবেশ করেছে । যেমনঃ
নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা,
ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ
নেই । কারন উহা ফার্সি শব্দ , তবে এর
প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ
কোরআন শরীফ আছে, যেমনঃ নামাজ-
সালাত, রোজা- সাওম, ফিরিশ্তা-
মালাকুন ইত্যাদি । আবার সালাত আরবি
শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে
ব্যবহৃত হয় । অনুরূপভাবে পীর ফার্সি
শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন
শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে
প্রকাশ করেছেন, যথাঃ 'অলি' বহুবচনে
আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা,
হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি ।
নিম্নে কিছু আয়াত শরিফের অর্থ পেশ
করা হলঃ
হে মুমিনগণ! তোমরা অনুসরণ কর, আল্লাহ্
পাক এর, তাঁর রাসুল পাক (দঃ) এর এবং
তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা ।
— সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯
স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি
প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম)
নেতা সহ আহ্বান করব ।
— বনি ইসরাইল, আয়াতঃ ৭১
মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর
হতে কতেক কতেকের বন্ধু ।
— সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১
তোমাদের মধ্যে এমন একদল লোক যারা
কল্যাণের দিকে আহ্বান করবে ।
— সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ৭১
অনুসরন কর তাঁদের যারা তোমাদের
নিকট কোন প্রতিদান চাহে না, এবং
যারা সৎ পথ প্রাপ্ত ।
— সুরাঃ ইয়াসিন, আয়াতঃ ২১
যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি
হয়েছে তাঁর পথ অনুস্মরণ কর
— সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫
জিকির সম্বন্ধে তোমাদের জানা না
থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে
জেনে নাও ।
— সুরাঃ আম্বিয়া, আয়াতঃ ৭
হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর
এবং (ছাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী
হয়ে যাও ।
— সুরাঃ তাওবাহ, আয়াতঃ ১১৯
নিশ্চয়ই আল্লাহ্পাকের রহমত (মুহসিনিন)
আউলিয়া কিরামগনের নিকটবর্তী ।
— সুরাঃ আরাফ, আয়াতঃ ৫৬
আল্লাহ যাকে সৎপথে পরিচালিত
করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি
(আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, তুমি
কখনো তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী
(মুরশিদ) পাবে না ।
— সুরাঃ কাহাফ, আয়াতঃ ১৭
সাবধান! নিশ্চয়ই আল্লাহর অলিগণের
কোন ভয় নেই, এবং তারা কোন বিষয় এ
চিন্তিতও নহে । তাঁদের জন্য আছে
সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর
কথার কোন পরিবর্তন হয় না, উহাই মহা
সাফল্য ।
— সুরাঃ ইউনুছ, আয়াতঃ ৬২-৬৪
হে মুমিনগণ! তোমরা আল্লাহ পাককে ভয়
কর, এবং তাকে পাবার জন্য (নৈকট্য
লাভের) অছিলা তালাশ কর ।
— সুরাঃ মায়েদা, আয়াতঃ ৩৫

Comments

  1. sob 100+100 sesh a giya pura bash, mayeda er ayat ta niya kufori korlen
    হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য অন্বেষন কর এবং তাঁর পথে জেহাদ কর যাতে তোমরা সফলকাম হও।

    ReplyDelete

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

ইমাম আবু হানিফার নামে মিথ্যা বানোয়াট প্রতারণা

পীর কাকে বলে হাক্কানী পীর বনাম ভন্ড পীর

মুহাম্মদ (স) এর নাম হিন্দু ধর্মগ্রন্থে সরাসরি দেওয়া আছে